Jadavpur University-3Education Others 

বিজ্ঞানী তালিকায় সম্মান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিজ্ঞানী তালিকায় যাদবপুরের সম্মান বেড়েছে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত বিশ্বের প্রথম ২ শতাংশ বিজ্ঞানীদের তালিকায় এবারও দেশের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বিজ্ঞানী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। যার সংখ্যা হল ২৯। যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস সূত্রে এ খবর জানানো হয়েছে। উল্লেখ্য, গত বছর প্রকাশিত এই তালিকাতেও দেশের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে শীর্ষে ছিল যাদবপুর। সূত্রের খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর রয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। পাশাপাশি হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় ও দিল্লি বিশ্ববিদ্যালয় রয়েছে। আবার দেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষে রয়েছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স।

Related posts

Leave a Comment