শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধূলার বিস্তারে অনলাইন আলোচনাসভা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পড়ুয়াদের মধ্যে খেলাধূলার বিস্তার। সেরা খেলোয়াড় তৈরি করতে প্রয়াস। সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে খেলার সুযোগ ও পরিকাঠামো আরও বাড়ানো দরকার বলে মনে করা হচ্ছে। এই সংক্রান্ত বিষয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক অনলাইন আলোচনাসভায় এই তথ্য উঠে এসেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং ‘অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ান ইউনিভার্সিটি’-এর (এআইইউ) উদ্যোগে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষ্যে আয়োজিত হয় এমনই একটি আলোচনাসভার।
এ বিষয়ে উল্লেখ করা হয়েছে, খেলাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। পড়ুয়াদের খেলার সুযোগ ও আগ্রহ বাড়ানোর জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রচেষ্টা চলছে। পাশাপাশি কেন্দ্রীয় সাহায্যের প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করা হয়। ওই আলোচনায় স্পোর্টস ম্যানেজমেন্টের উপরেও গুরুত্ব দেওয়া হয়েছে। চাপমুক্ত হয়ে খেলতে পারলেই পদক জয় সম্ভব বলেও মন্তব্য করা হয়েছে।

