Jaint Entrance-1Education Others 

জয়েন্ট এন্ট্রান্স : পরীক্ষার্থীর সংখ্যা বাড়ল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এ বছর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষের অধিক। উল্লেখ করা যায়, ২ বছর পর আবার পরীক্ষার্থীর সংখ্যা লক্ষ অতিক্রম করল। ২০২০ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৮ হাজারের কিছু বেশি। পরবর্তী বছরে ২০২১ সালে পরীক্ষার্থী বেড়ে হয় প্রায় ৯৩ হাজারের মতো। জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সূত্রে জানানো হয়েছে, চলতি বছরে পরীক্ষার্থীর সংখ্যা আরও অনেকটাই বেড়ে গিয়েছে। সংখ্যা বাড়ার বিষয়টিকে ইঞ্জিনিয়ারিং কোর্সের প্রতি পড়ুয়াদের আগ্রহ আবার বাড়ছে বলেই মনে করছেন শিক্ষা মহলের একটা অংশ। এবারের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে আগামী ৩০ এপ্রিল।

Related posts

Leave a Comment