Jaint Students-1Education Others 

এবারই প্রথম শুরু জয়েন্টে আঞ্চলিক ভাষায় পরীক্ষা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শুরু হল সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা। আঞ্চলিক ভাষায় শুরু হয়েছে জয়েন্ট। পরীক্ষার প্রথম পেপার হয়েছে। সূত্রের খবর, নয়া জাতীয় শিক্ষানীতিতে আঞ্চলিক ভাষায় শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই বারই প্রথম জয়েন্টেও থাকছে আঞ্চলিক ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ। উল্লেখ করা যায়, প্রথমবারেই উল্লেখযোগ্য সাড়া মিলেছে পরীক্ষার্থীদের মধ্যে।

সূত্রের আরও খবর, প্রায় ৭ লক্ষের কিছু বেশি পরীক্ষার্থীর মধ্যে ৪৫ হাজারেরও বেশি পরীক্ষা দেওয়ার জন্য বেছে নিয়েছেন কোনও না কোনও আঞ্চলিক ভাষা। এক্ষেত্রে আরও জানা যায়, যার মধ্যে হিন্দি ভাষায় পরীক্ষার্থীদের সংখ্যা সর্বাধিক প্রায় ২৩ হাজার। এর মধ্যে বাকি ২১ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন বাংলা, অহমিয়া, গুজরাতি, তামিল, তেলেগু ও পাঞ্জাবি-সহ বিভিন্ন আঞ্চলিক ভাষায়।

Related posts

Leave a Comment