Jamuna River-1Others 

যমুনার দূষণ রোধে পদক্ষেপ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : যমুনার দূষণ রুখতে পদক্ষেপ। এ বছরের ডিসেম্বর মাসের মধ্যে যমুনায় নোংরা জল জমা বন্ধ করা হবে বলে জানানো হয়েছে। ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার প্রধান জি অশোক কুমার এ বিষয়ে জানিয়েছেন, ১৮টি নিকাশি নালা চিহ্নিত করা হয়েছে, যার মধ্য দিয়ে নোংরা জল যমুনায় পড়ে। তা বন্ধ করে ওই জল বিশেষ নিকাশি ট্যাঙ্কে বা সিউয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টে পাঠানোর ব্যবস্থা হবে। ডিসেম্বর মাসের মধ্যে এই কাজ শেষ করা যাবে বলে জানানো হয়েছে। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, বিশ্বের অন্যতম দূষিত নদী বলে পরিচিত যমুনার হাল ফেরানোর জন্য সিউয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে পরিশ্রুত জল ছাড়া হবে নদীতে।

Related posts

Leave a Comment