JEE AdvancedEducation Others 

জেইই-অ্যাডভান্সড-এর দিন ঘোষণা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আইআইটি-র ভর্তি পরীক্ষা ৩ জুলাই। সূত্রের খবর, শেষ পর্যন্ত আইআইটি-তে স্নাতক স্তরে ভর্তির পরীক্ষার জেইই-অ্যাডভান্সড-এর দিন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সূত্রের আরও খবর, তা হবে আগামী ৩ জুলাই। আয়োজনের দায়িত্বে আইআইটি-খড়গপুর। উল্লেখ করা যায়, প্রবেশিকা পরীক্ষার গণ্ডি টপকানোর পাশাপাশি দ্বাদশে প্রায় ৭৫ শতাংশ নম্বর পাওয়ার শর্ত পূরণ করতে হয় আইআইটি-তে ভর্তির জন্য। এক্ষেত্রে আরও জানানো হয়েছে, করোনা আবহে এবারের জন্য তা রাখা হচ্ছে না।

এ বিষয়ে আরও জানা যায়, পরীক্ষা কেন্দ্র থাকবে দুবাই, ঢাকা ও সিঙ্গাপুর-সহ বাইরের বেশ কয়েকটি শহরেও। উল্লেখ্য, জেইই-অ্যাডভান্সডের ভিত্তিতে দেশের ২৩টি আইআইটি-তে ভর্তি হন পড়ুয়ারা। তার জন্য আগে উত্তীর্ণ হতে হয় সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা জেইই মেন-এ। এক্ষেত্রে আরও জানা যায়, গত বছরে যাঁরা ওই পরীক্ষায় পাশ করে আইআইটি প্রবেশিকায় বসতে পারেননি, এবার সরাসরি জেইই-অ্যাডভান্সড দিতে পারবেন তাঁরা। করোনার দাপটে নিয়মিত ক্লাস না-হওয়ায় পাঠ্যক্রম ছাঁটাইয়ে বাধ্য হয়েছে বিভিন্ন বোর্ড। এবার জেইই মেন-এর ধরন কিছুটা বদলাবে বলে জানানো হয়েছে। প্রতি বিষয়ে বেছে নেওয়ার জন্য ‘নেগেটিভ মার্কিং’ ছাড়াও ৫টি করে বাড়তি প্রশ্ন থাকার সম্ভাবনা রয়েছে।

Related posts

Leave a Comment