কেন্দ্রের বৈদ্যুতিন বাজার জেম-এ বাড়ছে নথিভুক্তি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাড়ছে নথিভুক্তি। সূত্রের খবর, কেন্দ্রের বৈদ্যুতিন বাজার জেম-এ গত ১ বছরে নথিভুক্ত স্টার্ট-আপের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। জেম-এর সিইও সূত্রে জানা গিয়েছে, এই সংখ্যা হল ৭৪৩৮। এ বিষয়ে আরও জানা গিয়েছে, এই সংস্থাগুলি সরকারি দফতর ও মন্ত্রক থেকে অনেক বরাত পাচ্ছে। ২০১৬ সালে জেম পোর্টাল তৈরি হয় বলে জানা গিয়েছে।

