আইসিসি রাঙ্কিং তালিকায় ২ নম্বরে ঝুলন গোস্বামী
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাঙ্কিং তালিকায় ২ নম্বরে ঝুলন ও মিতালি তিনে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে দলকে দুর্দান্ত জয় এনে দিয়েছিলেন। সেই স্বীকৃতি পেলেন বাংলার পেসার ঝুলন গোস্বামী। আইসিসি একদিনের বোলিং রাঙ্কিং তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় ২ নম্বরে উঠে এসেছেন ঝুলন। তাঁর রেটিং পয়েন্ট ৭২৭। অন্যদিকে ব্যাটিং রাঙ্কিং তালিকায় ১ নম্বর স্থান হারালেন মিতালি রাজ। তিনি নেমে গিয়েছেন ৩ নম্বর স্থানে।

