জীবনানন্দ দাশের জন্ম দিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আজকের দিনে কবি জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেছিলেন। বরিশালে তিনি জন্মেছিলেন। ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি তাঁর জন্ম। তাঁর উল্লেখযোগ্য সাহিত্য সৃষ্টির মধ্যে রয়েছে ‘রূপসী বাংলা’, ‘বনলতা সেন’, ‘মহাপৃথিবী’ ও ‘বেলা অবেলা কালবেলা’ প্রভৃতি। বিশিষ্ট এই কবির জন্ম দিবসে আমাদের স্মরণ ও শ্রদ্ধা।

