এমটেক পড়ুয়াদের বিশেষ স্কলারশিপ ঘোষণা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জেআইএস গোষ্ঠী এমটেক প্রার্থীদের জন্য বিশেষ স্কলারশিপ ঘোষণা করেছে। সূত্রের খবর, পড়ুয়ারা যাঁরা ৭ ডিজিপি-এ স্কোর বা তার চেয়ে ভাল ফল করবেন, তাঁরা এই স্কলারশিপের আওতায় আসবেন। জানা গিয়েছে, সেমেস্টার পিছু ১০ হাজার টাকা স্কলারশিপ দেওয়া হবে। এক্ষেত্রে শর্ত পূরণ করতে হবে পড়ুয়াদের। সূত্রের আরও খবর, সপ্তাহে তাঁদের নিজের বিভাগে ৮ থেকে ১০ ঘন্টা কাজ করতে হবে। তার মধ্যে রয়েছে থিয়োরি ক্লাস, প্র্যাক্টিক্যাল ক্লাস ও ল্যাবরেটরি দেখাশোনার কাজ। গবেষণা সহায়কের কাজ করা এমটেক প্রার্থীদের ৩ হাজার টাকা মাসিক ভাতাও দেওয়া হবে বলেও জানা যায়।

