হলিউডের পরিচালক জন মার্ক ভ্যালি প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : হলিউডের পরিচালক জন মার্ক ভ্যালি (৫৮) প্রয়াত হলেন। কানাডায় তাঁর মৃত্যু হয়। ‘ডালাস বায়ার্স ক্লাব’ ও ‘ওয়াইল্ড’ ছবির জন্য তিনি জনপ্রিয়তা লাভ করেন। পাশাপাশি টেলিভিশন সিরিজ ‘বিগ লিটল লাইজ’-এর প্রথম সিজনের পরিচালকও তিনি। উল্লেখ করা যায়, ২০১৩ সালে ‘ডালাস বায়ার্স ক্লাব’ জয়ী হয় ৩টি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া।

