বিশ্ব ফুটবলে নজির ফিলিপে কায়সেদোর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হলেন রোনাল্ডো। খেলার ৭৩ মিনিটে রোনাল্ডোর গোড়ালি মুচকে যায়। তাঁকে তুলে দিবালাকে নামান কোচ আন্দ্রে পির্লো। অন্যদিকে বিশ্ব ফুটবলে নজির গড়তে চলেছেন সিরি এ-র টিম লাৎসিওর তারকা ফিলিপে কায়সেদো। ইকুয়েদরের ৩২ বছর বয়সী স্ট্রাইকার পরপর ৩ ম্যাচে ইনজুরি সময়ে গোল করলেন। সূত্রের খবর, ঘরের মাঠে জুভেন্টাসের বিরুদ্ধে খেলতে নেমে ১৫ মিনিটে পিছিয়ে পড়ে লাৎসিও। ১ গোলে এগিয়ে দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনাল্ডো। উল্লেখ করা যায়, সিরি এতে এবার রোনাল্ডোর ৬ গোল হয়ে গেল। কায়সেদো পরিবর্ত হিসেবে খেলতে এসেছিলেন। তিনি গোল শোধ করেন। ফলাফল দাঁড়ায় ১-১। প্রসঙ্গত, গত সপ্তাহে তোরিনোর বিরুদ্ধে পিছিয়ে থাকা লাৎসিও ১-১ করেছিল। কায়সেদো গোল করেন।

