Juvraj-Sahbag-1Others Sports 

লেজেন্ডস ক্রিকেট লিগে যুবরাজ-সহবাগ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ওমানে আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে লেজেন্ডস ক্রিকেট লিগ। এই প্রতিযোগিতায় খেলতে দেখা যাবে ভারতীয় ক্রিকেটের ৩ প্রাক্তন তারকা বীরেন্দ্র সহবাগ, হরভজন সিংহ ও যুবরাজ সিংহকে। তাঁরা অংশ নেবেন ইন্ডিয়া মহারাজা দলের হয়ে। এছাড়াও এই প্রতিযোগিতায় দেখা যাবে ইরফান পাঠান, মুনাফ পটেল, ইউসুফ পাঠান এবং হেমাঙ্গ বাদানির মতো প্রাক্তনদেরও। প্রাক্তন পাক বোলার শোয়েব আখতারও খেলবেন বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment