Kangana Ranaut-2Others 

পলিটিক্যাল ড্রামা পরিচালনায় কঙ্গনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আবার পরিচালনায় কঙ্গনা রানাউত। সূত্রের খবর, ‘মণিকর্ণিকা দ্য কুইন অব ঝাঁসি’-র পর আবারও একটি পলিটিক্যাল ড্রামা পরিচালনা করতে চলেছেন কঙ্গনা। এ বিষয়ে জানা গিয়েছে, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জীবন ঘিরে এই ছবি নির্মিত হবে। ইন্দিরার চরিত্রে কঙ্গনা অভিনয় করবেন প্রাথমিকভাবে তা জানা যায়। তবে সেই বিষয়ে এখনও কিছু বলেননি অভিনেত্রী। কঙ্গনা রানাউত জানিয়েছেন, গত এক বছর ধরে ইমার্জেন্সি পিরিয়ড নিয়ে পড়াশোনা করে বুঝেছি, আমি ছাড়া এ ছবি আর কেউ পরিচালনা করতে পারবে না। এর জন্য কিছু ছবি ছেড়েও দিতে হয় তার জন্য অসুবিধে নেই। সূত্রের আরও খবর, কঙ্গনার সঙ্গে চিত্রনাট্য লিখবেন রিতেশ শাহ। তিনি ‘কহানি’ ও ‘পিঙ্ক’-এর মতো ছবিতে কাজ করেছেন।

Related posts

Leave a Comment