FILM AND KAUSHIKEntertainment Others 

লকডাউন আবহে বাস্তব ঘটনায় কৌশিকের হিন্দি ছবি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : টলিউড জয়ের পরে এবার টার্গেট বলিউড। হিন্দি ছবি পরিচালনা করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার শেয়ার করে তিনি এই খবরটি শেয়ার করেছেন। ‘মনোহর পান্ডে’ শীর্ষক এই ছবিতে বলিউডের একাধিক পরিচিত মুখ। রঘুবীর যাদব এই চরিত্রে অভিনয় করছেন। রয়েছেন সৌরভ শুক্লা এবং সুপ্রিয়া পাঠক। সূত্রের খবর, কুমোরটুলিতে বুধবার থেকে এই ছবির শুটিং শুরু হয়। প্রয়োজনায় রয়েছে সুরিন্দর ফিল্মস। জানা গিয়েছে, এটি তাদের প্রথম হিন্দি ছবি হতে চলেছে। এই চলচ্চিত্রের চিত্রনাট্যটি লকডাউন প্রসঙ্গে বাস্তব ঘটনার উপর ভিত্তি করে। এই চলচ্চিত্রটিতে দেখানো হবে করোনা পরিস্থিতিতে কীভাবে সমাজের মধ্যবিত্ত শ্রেণির তিন ব্যক্তির জীবনকে প্রভাবিত করে।
এক্ষেত্রে কৌশিক গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, লকডাউনে একটা সময় ভেবেছিলাম হয়তো আর ছবিই করতে পারব না। তারপর যে শুটিং করতে পারছি এটাই অনেক। অন্যদিকে প্রযোজনা সংস্থার অন্যতম প্রধান নিসপাল সিং রানে জানিয়েছেন, লকডাউনের সময় থেকেই আমরা এই চিত্র্যনাট্য নিয়ে ভাবনাচিন্তা শুরু করি। তারপর পুরো বিষয়টা ঠিক করতে ছয় মাস সময় লাগল। তিনি আরও জানিয়েছেন, আসলে বলিউডের অনেক শিল্পী কৌশিকদার মতো পরিচালকের সঙ্গে কাজ করতে চান। তারা গল্পটি পছন্দ করতেও রাজি হয়েছিল। এই ছবিতে বাংলা থেকে রয়েছেন সুদীপ্ত চক্রবর্তী, মিঠু চক্রবর্তী, চিত্র সেন, ভারত কাল প্রমুখ। জিৎ গঙ্গোপাধ্যায় রয়েছেন সুরকার। আগামী এক মাস কলকাতায় শুটিং চলবে বলে জানা গিয়েছে। গ্রীষ্মের ছুটিতে এই ছবির মুক্তির সম্ভাবনা রয়েছে।

Related posts

Leave a Comment