সম্মানিত শ্রীকান্ত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পুরস্কৃত হলেন শ্রীকান্ত। অন্ধ্রপ্রদেশ সরকার বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় রুপো জয়ী কিদম্বি শ্রীকান্তকে পুরস্কৃত করল। উল্লেখ করা যায়, মুখ্যমন্ত্রী ওয়াইএস জগম্মোহন রেড্ডি তাঁর হাতে ৭ লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন। পাশাপাশি তিরুপতিতে তাঁকে দেওয়া হয়েছে ৫ একর জমিও। কিদম্বি শ্রীকান্ত তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, রাজ্য সরকার যেভাবে আমাকে সম্মানিত করেছেন, তাতে আমি গর্ব অনুভব করছি।

