ধোনিদের ১০ রানে হারিয়ে লিগ টেবলে তিন নম্বরে কেকেআর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ডেথ ওভারে দুরন্ত বোলিং নাইটদের। ধোনিদের ১০ রানে হারিয়ে লিগ টেবলে তিন নম্বরে পৌঁছলো কেকেআর।এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হলেন রাহুল ত্রিপাঠি ৷ ম্যাচের ফলাফল:কলকাতা নাইট রাইডার্স: ১৬৭ (২০ ওভার)এবং চেন্নাই সুপার কিংস: ১৫৭/৫ (২০ ওভার) । ১০ রানে জয়ী হল কলকাতা নাইট রাইডার্স।
সূত্রের খবর,আবুধাবিতে আয়োজিত আইপিএলে ১৬৮ রান তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে চেন্নাই ৷ এরপরও ম্যাচের রাশ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল ধোনি বাহিনী ৷ তবে শেষ পর্যন্ত পারল না ধোনির দল ৷ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলতে সক্ষম হল চেন্নাই সুপার কিংস ৷ ১০ রানে এই ম্যাচ জিতে লিগ টেবলে তিন নম্বরে এল কলকাতা নাইট রাইডার্স ৷ নাইটদের এখন ৫ ম্যাচ খেলে ৬ পয়েন্ট হয়েছে।

