Kolkata MapOthers 

নির্বাচনী পরিক্রমা- আজকের জেলা সংযুক্ত কলকাতা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাংলার ভোটের নির্ঘন্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৮ দফা ভোটগ্রহণ পর্ব চলবে। ২৯৪ আসন বিশিষ্ট এই বিধানসভা নির্বাচনে এবার ভোটগ্রহণ কেন্দ্র সংখ্যা ১ লক্ষ ১ হাজার ৯১৬টি। একুশের এই নির্বাচনে জেলাওয়াড়ি একঝলক ভোট- চিত্র তুলে ধরছি আমরা।

এবারের জেলা- সংযুক্ত কলকাতা। এই জেলায় আসন সংখ্যা মোট ১৭টি। নির্বাচনী নির্ঘন্ট- চতুর্থ দফা (১০ এপ্রিল) এই দফায় ৬টি কেন্দ্রে ভোট হবে। কেন্দ্রগুলি হল- বেহালা (পশ্চিম), বেহালা (পূর্ব), যাদবপুর, টালিগঞ্জ, মেটিয়াবুরুজ ও কসবা। আবার সপ্তম দফা (২৬ এপ্রিল) দক্ষিণ কলকাতার ৪টি আসন রয়েছে। ভোট হবে সেগুলি হল- ভবানীপুর, রাসবিহারী, কলকাতা বন্দর ও বালিগঞ্জ। এরপর উত্তর কলকাতার ৭টি আসনে ভোট হবে অষ্টম দফা (২৯ এপ্রিল)। ভোট হবে সেই কেন্দ্রগুলি হল- জোড়াসাঁকো, চৌরঙ্গী, এন্টালি, মানিকতলা, বেলেঘাটা, শ্যামপুকুর ও কাশীপুর-বেলগাছিয়া।
উল্লেখ করা যায়, দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত ৬টি কেন্দ্র রয়েছে সেগুলি কলকাতা সংযুক্ত এলাকার মধ্যে।

গত বিধানসভা নির্বাচনে যে চিত্র ছিল তা একনজর। বিধানসভা কেন্দ্র ও বিজয়ীরা হলেন- ভবানীপুর- মমতা বন্দ্যোপাধ্যায় (তৃণমূল), বেহালা (পশ্চিম)- পার্থ চট্টোপাধ্যায় (তৃণমূল), বেহালা (পূর্ব)- শোভন চট্টোপাধ্যায় (তৃণমূল), যাদবপুর- সুজন চক্রবর্তী (সিপিএম), রাসবিহারী- শোভনদেব চট্টোপাধ্যায় (তৃণমূল), কলকাতা বন্দর- ফিরহাদ হাকিম (তৃণমূল), টালিগঞ্জ- অরূপ বিশ্বাস (তৃণমূল), মেটিয়াবুরুজ- আব্দুল খালেক মোল্লা (তৃণমূল), বালিগঞ্জ- সুব্রত মুখোপাধ্যায় (তৃণমূল), কসবা- জাভেদ আহমেদ খান (তৃণমূল), জোড়াসাঁকো- স্মিতা বক্সি (তৃণমূল), চৌরঙ্গী- নয়না বন্দ্যোপাধ্যায় (তৃণমূল), এন্টালি- স্বর্ণকমল সাহা (তৃণমূল), মানিকতলা- সাধন পাণ্ডে (তৃণমূল), বেলেঘাটা- পরেশ পাল (তৃণমূল), শ্যামপুকুর- শশী পাঁজা (তৃণমূল) এবং কাশীপুর-বেলগাছিয়া- মালা সাহা (তৃণমূল)।
এক্ষেত্রে উল্লেখ করা যায়, বেহালা পূর্বের বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছেন।

জেলা-পরিক্রমা করে স্থানীয় মানুষদের যে দাবি উঠে এসেছে তা হল- পোস্তা উড়ালপুলের বিষয় রয়েছে। কলকাতায় জল জমার সমস্যা নিরসনে পদক্ষেপ। রাইটার্স বিল্ডিং সংস্কারের বিষয়ও রয়েছে। আবার পরিবেশ রক্ষায় পদক্ষেপের বিষয়ও রয়েছে। কলকাতার পুরভোট নিয়ে চর্চা-সহ নানা বিষয় রয়েছে।

উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে রয়েছে- দুর্গাপুজোর কার্নিভাল ও ৫ টাকায় ডিম-ভাত খাবার নিয়ে রয়েছে চর্চা। মা উড়ালপুল সম্প্রসারণ, এজেসি বোস রোড ফ্লাইওভার, গার্ডেনরিচ উড়ালপুল ও মাঝেরহাট জয় হিন্দ উড়ালপুল চালুর বিষয় রয়েছে। প্রস্তাবিত ফ্লাইওভার, টালা ব্রিজ নির্মাণ প্রভৃতি বিষয়ও সামনে এসেছে। বেহালা ও টালিগঞ্জ-সহ কয়েকটি স্থানে সরকারি স্কুলগুলিতে ইংরেজি ও হিন্দি মাধ্যম চালু-সহ করোনা আবহে স্যানিটাইজার স্প্রে করার বিশেষ যন্ত্র মিস্ট ক্যানন প্রভৃতি বিষয় আলোচনায়। কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে বেডের সংখ্যা বৃদ্ধি, আধুনিক চিকিৎসার সরঞ্জাম আনা ও ট্রমা সেন্টার প্রভৃতি বিষয় চর্চায়। কলকাতার বস্তিবাসীদের পুনর্বাসনে প্রচেষ্টাও রয়েছে।

সংযুক্ত কলকাতার বিভিন্ন প্রান্তে খোঁজ-খবর নিয়ে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন মানুষের বিভিন্ন অভিযোগও। কলকাতা পুরসভার নির্বাচন স্থগিত রাখার বিষয়ও সামনে এসেছে। কর্মসংস্থান ত্বরান্বিত হয়নি। করোনা আবহে এবং আম্ফানের প্রভাবে মানুষ দুর্ভোগের শিকার হয়েছেন, তা-ও চর্চায়। মেলা সংক্রান্ত বিষয় নিয়ে অভিযোগও রয়েছে। বাম-সংযুক্ত মোর্চার তরুণ প্রজন্মের একটা অংশ ময়দানে। তৃণমূল ও বিজেপি-র পরস্পর নানা ইস্যু এই নির্বাচন প্রক্রিয়ায়।

খবরটি পড়ে ভাল লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন।

Related posts

Leave a Comment