Kolkata MunicipalOthers 

কলকাতা পুরসভার আধার পরিষেবা কেন্দ্র

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নাগরিকদের সুবিধার জন্য শহরে স্থায়ী মেগা আধার পরিষেবা কেন্দ্র চালু করছে কলকাতা পুরসভা। সূত্রের খবর, রক্সি প্রেক্ষাগৃহে আগামী সপ্তাহ থেকে এই পরিষেবা পাওয়া যাবে। কলকাতা পুরসভা সূত্রের খবর, আধার কার্ড এখন সব কাজেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। অনেকের কার্ড সংশোধনের প্রয়োজনও রয়েছে। ওইসব ব্যক্তিদের সাহায্যের কথা ভেবেই এগিয়ে এসেছে পুরসভা। এক্ষেত্রে আরও জানা যায়, মোট ৫টি কাউন্টার থাকবে এই সেন্টারে। পুরকর্মীরা ছাড়াও থাকবেন কেন্দ্রীয় সরকারের দায়িত্বপ্রাপ্ত সংস্থার কর্মীরাও।

Related posts

Leave a Comment