Kolkata MunicipalityOthers 

ট্রেড লাইসেন্স ব্যবস্থা সরলীকরণের সিদ্ধান্ত পুরসভার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : একদিনে ট্রেড লাইসেন্স আজ চালু করতে চলেছে পুরসভা। কলকাতা পুরসভার পক্ষ থেকে ট্রেড লাইসেন্স ব্যবস্থা সরলীকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে, ২৪ ঘন্টার মধ্যেই পাওয়া যাবে নতুন লাইসেন্স। জানা গিয়েছে, অনলাইন ব্যবস্থায় সেটি তা চালু হচ্ছে। অন্যদিকে পুনর্নবীকরণের ক্ষেত্রে ৩, ৫, ১০ ও ১৫ বছরের দীর্ঘ মেয়াদি সময়সীমাও রাখা হয়েছে। কলকাতা পুরসভা সূত্রের খবর, নতুন লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে প্রাথমিক ভিজিল্যান্স তুলে দেওয়া হচ্ছে। তার পরিবর্তে অফিসাররা এখন থেকে পুরনো লাইসেন্সের অস্তিত্ব রয়েছে কি না, তা খতিয়ে দেখবেন। জানা যায়, বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে, অনেকেই পুরসভার বকেয়া না মিটিয়ে ব্যবসা বন্ধ করে দিয়েছেন। এক্ষেত্রে কীভাবে তাঁদের থেকে বিগত সময়ের ট্যাক্স আদায় করা যায়, সেই সংক্রান্ত বিষয়ে উদ্যোগও নিতে চলেছে পুরসভা।

Related posts

Leave a Comment