২৫ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও ইলেক্ট্রিশিয়ান নিচ্ছে কোঙ্কান রেলওয়ে কর্পোরেশন লিমিটেড
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রিক্যাল) ও জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রিক্যাল) এবং ইলেকট্রিশিয়ানের অস্থায়ী পদে ২৫ জনকে নিচ্ছে কোঙ্কান রেলওয়ে কর্পোরেশন লিমিটেড। নিয়োগ হবে নির্দিষ্ট সময়ের চুক্তির ভিত্তিতে। কাজ করতে হবে জম্মু ও কাশ্মীরে। নীচের মতো যোগ্যতার ভারতীয়রা আবেদন করতে পারেন।
সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রিক্যাল): শূন্যপদ ৭টি। এআইসিটিই অনুমোদিত কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স/ পাওয়ার ইলেকট্রনিক্স/ ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স -এর যে কোনও একটির পুরো সময়ের ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে পাস করার পর অন্তত দু বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স থোক পারিশ্রমিক মাসে ৩৫,০০০ টাকা।
জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রিক্যাল): শূন্যপদ ১৩টি। এআইসিটিই অনুমোদিত কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স/ পাওয়ার ইলেকট্রনিক্স/ ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স -এর যে কোনও একটির পুরো সময়ের ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। থোক পারিশ্রমিক মাসে ৩০,০০০ টাকা।
ইলেকট্রিশিয়ান: শূন্যপদ ৫টি। মাধ্যমিক পাশ প্রার্থীদের এনসিভিটি/ এসসিভিটি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিশিয়ান ওয়্যারম্যান/ মেকানিক (রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং)/ ইলেকট্রিক্যাল ফিটার ট্রেডের ২ বছরের আইটিআই কোর্স বা সমতুল পাস হতে হবে। সঙ্গে ইলেক্ট্রিফিকেশনের কনস্ট্রাকশন প্রজেক্টসে অন্তত দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে। রেলওয়ে পিএসইউ বা নামী প্রাইভেট কোম্পানিতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। থোক পারিশ্রমিক মাসে ১৬,০০০ টাকা।
প্রার্থিবাছাইয়ের জন্য প্রথমে দরখাস্ত বাছাই হবে। দরখাস্ত বাছাইয়ের পর ইন্টারভিউয়ের জন্য প্রার্থীকে খবর পাঠানো হবে ই-মেলে বা ফোনে। চূড়ান্ত বাছাই হবে ইন্টারভিউয়ের ফলাফল, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে। ইলেকট্রিশিয়ানের পদের ক্ষেত্রে প্রার্থী বাছাই হবে ইন্টারভিউ এবং ট্রেড টেস্টের মাধ্যমে। ট্রেড টেস্টে সফল হলে নিয়োগ হবে। তবে ডাক্তারি পরীক্ষাতেও সফল হতে হবে। ইন্টারভিউয়ের সময় বাস/ ট্রেন ভাড়া বা কোনও টিএ ডিএ পাবেন না।
দরখাস্ত করবেন নির্ধারিত বয়ান পূরণ করে। বয়ান পাবেন www.konkanrailway.com ওয়েবসাইটের Recruitment -> Current Notification লিঙ্কে। প্রথমে শুধুমাত্র পূরণ করা দরখাস্তটি পাঠাবেন ই-মেলের মাধ্যমে, ২৭ নভেম্বর, সন্ধে ৬টার মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে। বিজ্ঞপ্তি নং KR/HO/JK/P-R/01/2020 dated: 05/11/2020.
দরখাস্তের বয়ান-সহ পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

