sarbomongola mandirBreaking News Lifestyle 

বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে সামাজিক দূরত্ব-বিধি মেনেই কুমারী পুজো

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মহানবমীতে কুমারী পুজো সম্পন্ন হল বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে। জানা গিয়েছে, রাজ আমলের প্রথা মেনেই মহানবমীতে সম্পন্ন হল কুমারী পুজো। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের পরিস্থিতিতে সম্পূর্ণ আলাদা। এবছর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই সামাজিক দূরত্ব-বিধি মেনেই কুমারী পুজোর আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কায় রাজ্যের বহু জায়গায় কুমারী পুজো এবছরের মতো স্থগিত রাখা হলেও বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে সেই পুজোর সাক্ষী থাকলেন দর্শনার্থীরা।

প্রসঙ্গত, মহানবমীতে নব কুমারী পুজো বর্ধমান সর্বমঙ্গলা মন্দির প্রধান ঐতিহ্য। রাজ আমল থেকেই রীতি মেনে এই প্রথা চলে আসছে। নিয়ম অনুযায়ী ৯ জন কুমারীকে দেবীরূপে সাজিয়ে পুজো করা হয় সর্বমঙ্গলা মন্দিরে। তবে এবার নিয়মে কিছুটা রদবদল করা হয়েছে। সূত্রের খবর, এদিন ৯ জন কুমারীর বদলে ১ জন কুমারীকে দেবীর আসনে বসিয়ে পুজো করা হয়। পাশাপাশি সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে দর্শনার্থীদের দেখার ব্যবস্থাও ছিল।

বর্ধমান সর্বমঙ্গলা মন্দির ট্রাস্টি বোর্ডের পক্ষে থেকে জানানো হয়েছে, করোনা পরিস্থিতির কারণে বেশ কিছু বিধিনিষেধ লাগু করা হয়েছে। সবার ক্ষেত্রে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি থাকছে স্যানিটাইজার টানেল। অন্যদিকে সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে দর্শনার্থীরা পুজো দিতে পারেন, তার জন্য অতিরিক্ত স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। করোনা পরিস্থিতিতে এবার নবকুমারীর জায়গায় একজন কুমারীকে পূজা করা হয়েছে।

Related posts

Leave a Comment