Lack is necessary in lifeOthers 

জীবনে অভাব থাকাটাও প্রয়োজন

জীবনে অভাব থাকাটার একটা প্রয়োজনীয়তা রয়েছে। পিতা-মাতা ও অভিভাবকরা এমনটা বলে থাকেন। কথাটার গভীরতা ঠিক কতটা, তা আমরা আন্দাজ করতে পারি না।
অভাবে কষ্ট ও মানসিক যন্ত্রনা বাড়ে, তাতে আবার ভালো কী, এটাই বুঝে ওঠা যায় না। জীবনে চলার পথে সময় গড়ালে সেই উপলব্ধিটা হয়। জীবনে শিখতে শিখতে স্পষ্ট বোঝা যায়- পিতা-মাতা ও অভিভাবকদের কথা ছিল জীবনবোধের একটি বড় শিক্ষা। অভাব বলতে শুধু অর্থের ঘাটতি নয়, অভাব হতে পারে ভালোবাসা, সময় ও সুযোগের। সেই অভাবই মানুষকে নিজের সীমানা-সীমাবদ্ধতা ভাঙতে শেখায়। অভাব মানুষের চাহিদা আর প্রাপ্তির মাঝখানে শূন্যতা তৈরি করে, যা পূরণ করার জন্য মানুষ সংগ্রামী হয়ে ওঠে।

Related posts

Leave a Comment