cristofer and diedOthers 

অস্কার জয়ী ক্রিস্টোফার প্রয়াত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রয়াত হলেন ক্রিস্টোফার। ৯১ বছর বয়সে তাঁর প্রয়াণ হল। “সাউন্ড অফ মিউজিক”-এর নায়ক ছিলেন তিনি। সূত্রের খবর, ১৯২৯ সালে টরেন্টোয় তাঁর জন্ম। কানাডার তৃতীয় প্রধানমন্ত্রী জন আবটের বংশধর তিনি। পড়াশুনো শেষ করে তিনি থিয়েটারে যোগ দেন। ১৯৫৮ সালে সিনেমায় ক্রিস্টোফারের আত্মপ্রকাশ ঘটে। “স্টেজ স্ট্র্যাক” ছবিতে শুরু করেছিলেন। শার্লক হোমসের চরিত্রেও অভিনয় করেছেন তিনি। অস্কার পেয়েছেন ৮২ বছর বয়সে। ২০১১ সালে “বিগিনারস” ছবির জন্য এই সম্মান পান তিনি। সবচেয়ে বেশি বয়েসে অস্কার পাওয়ার রেকর্ড তাঁরই দখলে রয়েছে।
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে।

Related posts

Leave a Comment