tendulkarOthers Sports 

ওয়েব সেমিনারে বক্তা মাস্টার ব্লাস্টার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ১২ হাজার ডাক্তারের ওয়েব সেমিনার। সেখানে বক্তা শচীন তেন্ডুলকর। করোনা অতিমারির মধ্যে খেলোয়াড়দের বিভিন্ন রকম ভূমিকা দেখা যাচ্ছে। এবার শচীনকে দেখা গেল ওয়েব সেমিনারে। ওই ওয়েব সেমিনারে তিনি নতুন ডাক্তারদের বোঝালেন, কি করে একজন খেলোয়াড়ের চোট লাগলে ধাক্কা সামলাতে হয়। তিনি জানিয়েছেন , মানসিক দিকটা কতটা শক্ত রাখতে হয়। দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ১২হাজার ডাক্তারদের সঙ্গে ওয়েব সেমিনারে লিটল মাস্টার জানিয়েছেন ফর্মে থাকার সময় টেনিস এলবোয় আক্রান্ত হওয়ার কথা । সুস্থ হয়ে আবার মাঠে ফিরেও এসেছেন । এজন্য তিনি ডাক্তারদের কৃতজ্ঞতার কথাও উল্লেখ করেন। ডাক্তারদের পরিচর্যার কথাও তুলে ধরেছেন ।তাঁদের পরিচর্চায় আবার সুস্থ হয়ে মাঠে ফিরতে সাহায্য করেছে বলে জানিয়েছেন মাস্টার ব্লাস্টার।

Related posts

Leave a Comment