Live happilyOthers 

নিজের মতো আনন্দে বাঁচো

পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে। ভাবনা বাড়ছে। অন্য দশজন সামনের দিকে এগিয়ে চলেছে। তাই মন খারাপ? ভালো চাকরি পাচ্ছ না, খারাপ লাগছে। পকেটে টাকা-পয়সা নেই। মন ভালো নেই। বয়স বাড়ছে। দুশ্চিন্তা বাড়ছে প্রতিনিয়ত। গায়ের রঙ কালো বলে বিয়ে হচ্ছে না। প্রতিবেশিরা নানান গুজবে মেতে থাকছে। মনে রাখতে হবে, সংসার -দায়িত্ব ও দায়বদ্ধতাকে স্কিপ করে বাঁচা যায় না। তবে মন খারাপ করে লাভ নেই। উপার্জনের পথ খুঁজতে হবে। তা হবে সৎ পথে। আয়ের জন্য কোনও ছোট কাজ করতেও দ্বিধা করা ঠিক হবে না। মনে রাখতে হবে, কোনও কাজ ছোট না। সমাজ আঙ্গুল তুলবে এমন কাজ কখনও করা উচিত হবে না। জীবন ও সংসার থেকে পালিয়ে যাওয়াটাও কাজের নয়। লড়াই করেই বাঁচতে শিখতে হবে। নিজের মতো করে বাঁচো। তুমি যেভাবে আনন্দ পাও, সেভাবে বাঁচো। সমস্যা জর্জরিত হয়ে জীবন ছেড়ে পালিয়ে যাওয়া ঠিক কাজ নয়। জীবন থেকে পালিয়ে গেলে, আর ফিরে আসা যায় না। ছোট্ট এই জীবন দ্বিতীয়বার পাওয়া যাবে না। জীবন একটাই। বুক ভরে শ্বাস নিতে চেষ্টা করো। যেভাবে বাঁচতে ইচ্ছা হবে সেভাবেই বাঁচতে চেষ্টা করো।

Related posts

Leave a Comment