rabindra jayantyOthers 

লকডাউন পরিস্থিতিতে ভার্চুয়াল রবীন্দ্রজয়ন্তী

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভার্চুয়াল রবীন্দ্রজয়ন্তী। লকডাউন পরিস্থিতিতে বন্ধ স্কুল। তবে বন্ধ হয়নি রবীন্দ্রজয়ন্তী উদযাপন। সূত্রের খবর, সরকারি স্কুল, আইসিএসই ও সিবিএসই বোর্ডের বহু স্কুলেই পালিত হবে রবীন্দ্রজয়ন্তী। জানা গিয়েছে, পড়ুয়ারা বাড়িতেই রবীন্দ্রনাথের গান, কবিতা ও রবীন্দ্র-নৃত্য রেকর্ড করছে। সেগুলি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়ার পর স্কুলের ওয়েবসাইটে বা ফেসবুক পেজে আপলোড করে দিচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা। হিন্দু স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে, পড়ুয়াদের বাছাই করা ভিডিও স্কুলের ওয়েবসাইটে দেওয়া হবে। আবার ন্যাশনাল ইংলিশ স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে, রবীন্দ্রজয়ন্তীতে অংশগ্রহণ করছেন শিক্ষক-শিক্ষিকারাও। এক্ষেত্রে জানা গিয়েছে, কবিতা, নাটক ও শ্রুতিনাটকের ভিডিও স্কুলের ফেসবুক পেজে আপলোড করা হবে। একই পদ্ধতি মেনে রবীন্দ্রজয়ন্তী পালন করবে সাউথ পয়েন্ট স্কুল ও যাদবপুর বিদ্যাপীঠ। ঘরবন্দি অবস্থার মধ্যে গান, কবিতা পাঠে মহড়া দেওয়ার মজা এবং রবীন্দ্রজয়ন্তীর সেই আমেজটাই পাওয়া গেল না বলে আক্ষেপ রয়েছে পড়ুয়াদের।

Related posts

Leave a Comment