কোন লক্ষ্যে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় ?
চিরস্থায়ী বন্দোবস্ত কবে চালু হয়েছিল তা আমরা ইতিহাস পড়ে জানতে পারি। এই বন্দোবস্ত কী জানা আছে ? প্রথমেই জানিয়ে রাখি এটি এক ধরণের ভূমি রাজস্ব বা কর ব্যবস্থা। এই ব্যবস্থা চালু করেছিলেন লর্ড কর্ণওয়ালিশ। ১৭৯৩ সালের ২২ মার্চ থেকে এই ব্যবস্থা চালু হয়েছিল। তৎকালীন বাংলা,বিহার ও ওড়িশার বুকে এই চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়। কেন এই ব্যবস্থা চালু হয় তার কারণ হিসেবে বলা হয়, এই ব্যবস্থা প্রবর্তন করলে কোম্পানি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট হারে রাজস্ব আদায় করতে পারবে। এক্ষেত্রে আয়ের অনিশ্চয়তা কমবে। সেই লক্ষ্যেই এই ব্যবস্থা চালু হয়েছিল।

