jhulon and retireBreaking News Others Sports 

লর্ডসে বঙ্গকন্যা-র অবসর : ঝুলনের ক্রিকেটীয় কীর্তি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: লর্ডসে শেষ ম্যাচ খেললেন ঝুলন গোস্বামী। ঘরে ফিরলেন বঙ্গকন্যা। চাকদাহ এক্সপ্রেস বলে খ্যাত ঝুলন গোস্বামী-র ক্রিকেটীয় অধ্যায়ের ইতি। অবসর নিয়ে কলকাতায় ফিরলেন ভারতের এই পেস বোলার। তাঁর ক্রিকেটীয় জীবনের ঝুলনের ঝুলিতে রয়েছে ১২টি টেস্ট,উইকেট সংখ্যা ৪৪ ও সেরা বোলিং:২৫ রান দিয়ে ৫ উইকেট।
একদিনের আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা ২০৪। উইকেট সংখ্যা ২৫৫। সেরা বোলিং পারফরম্যান্স ৩১রান দিয়ে ৬ উইকেট। আবার টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৬৮ টি। উইকেট সংখ্যা ৫৬। সেরা বোলিং ১১ রান দিয়ে ৫ উইকেট।
পাশাপাশি মহিলা ক্রিকেটে একদিনের আন্তর্জাতিকে সর্বোচ্চ উইকেট ২৫৫। সবথেকে বেশি মেডেন পেয়েছেন ২৬৫। প্রথম বোলার হিসেবে ১০ হাজারের বেশি বল করেছেন চাকদা এক্সপ্রেস। ক্রিকেটীয় কীর্তির মাইলফলক বেশ লম্বা। সব সাফল্যকে ছাপিয়ে গিয়েছেন তিনি। দীর্ঘ ২০বছরের ক্রিকেটীয় জীবনের যাত্রাপথ থামল।

বিমানবন্দরে ঝুলনকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া সহ প্রাক্তন মহিলা বিশ্বকাপ ক্রিকেটার প্রিয়াঙ্কা রায়। কলকাতা বিমানবন্দরে ঝুলন গোস্বামী তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, “প্রতিটি খেলোয়াড়কেই একদিন অবসর নিতে হয়। জীবনের প্রথম ম্যাচ শেষ ম্যাচ ও ২০১৭ সালে বিশ্বকাপ জীবনের উল্লেখযোগ্য ম্যাচগুলোর মধ্যে অন্যতম।” বিশ্বকাপ না জেতা তাঁর আক্ষেপের মধ্যে রয়েছে।

Related posts

Leave a Comment