Madhyamik Exam-2Education Others 

মাধ্যমিক পরীক্ষা : ইন্টারনেট পরিষেবা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি প্রক্রিয়া চলেছে। সূত্রের খবর, কিছু সংবেদনশীল এলাকায় ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার প্রস্তাব শিক্ষা দফতর পূর্বেই দিয়েছিল। পরবর্তী পর্যায়ে এবার নবান্ন থেকে একটি নির্দেশে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষা যাতে সুষ্ঠভাবে হতে পারে, তার জন্য নির্দিষ্ট কিছু জায়গায় পরীক্ষার সময় সকাল ১১টা থেকে বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা যেতে পারে। উল্লেখ করা যায়, ইতিপূর্বে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্নপত্র বেরিয়ে যাওয়ার অভিযোগ সামনে এসেছিল। পরবর্তী সময়ে পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র যাতে বাইরে বেরোতে না-পারে, সেই জন্য অনেক জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধও রাখা হয়েছিল।

Related posts

Leave a Comment