MahakashjanOthers World 

প্রথম স্ব-নির্ভর মিশনেই মঙ্গলে ল্যান্ডার ও রোভার নামাতে প্রত্যয়ী বেজিং

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চিনের প্রথম স্ব-নির্ভর মঙ্গল অভিযান শুরু। সূত্রের খবর, হাইনান প্রদেশের উৎক্ষেপণ কেন্দ্র থেকে মঙ্গলের উদ্দেশে রওনা দিয়েছে চিনের মহাকাশযান। প্রথম স্ব-নির্ভর মিশনেই মঙ্গলে ল্যান্ডার ও রোভার নামাতে প্রত্যয়ী বেজিং। চিনের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা সূত্রে জানানো হয়েছে, উৎক্ষেপণের ৩৬ মিনিটের মধ্যে পৃথিবী ও মঙ্গলের মধ্যবর্তী ট্রান্সফার অরবিটে পৌঁছে যায় মহাকাশযান। আরও জানানো হয়েছে, কক্ষপথ ধরে ৭ মাস যাত্রার পরে মঙ্গলের কক্ষপথে পৌঁছে যাবে মহাকাশযানটি। লাল গ্রহকে বেশ কয়েকদিন পর্যবেক্ষণ করবে চিনের মহাকাশযান। এরপর মঙ্গল গ্রহের মাটিতে নামবে ল্যান্ডার ও রোভার। রোভার মাটি পরীক্ষা-সহ সেখানকার আবহাওয়া খতিয়ে দেখবে বলে চিনের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা সূত্রে জানানো হয়েছে।

Related posts

Leave a Comment