tarpon and mahalayaOthers 

মহালয়ার পুণ্যলগ্নে তর্পণ : গঙ্গার ঘাটগুলিতে তৎপরতা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মহালয়ার পুণ্যলগ্ন। এই দিনে তর্পণ-পর্ব। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা। শুভ মুহূর্তে গঙ্গার ঘাটে পুণ্যস্নান
করে তর্পণ-এর মাধ্যমে পূর্ব-পুরুষকে শ্রদ্ধা ও স্মরণ করার রীতি-রেওয়াজ চলে আসছে। পূর্বজদের উদ্দেশে তর্পণের জন্য রবিবার সূর্য ওঠার পূর্বে খুব ভোরে ভিড় উপচে পড়বে গঙ্গার ঘাটে ঘাটে ৷

আবহমান কাল ধরে এই তর্পণ-পর্ব চলে আসছে। করোনা আবহের পরিস্থিতিতে গত দু- বছর বিঘ্নিত হয়েছে তর্পণ-পর্বও ৷ এ বছর গঙ্গার ঘাটগুলিতে বহু মানুষ তর্পণে পূর্ব-পুরুষকে শ্রদ্ধা নিবেদন করবেন। কলকাতা ও শহরতলীর বুকে সমস্ত স্নানের ঘাটগুলিতে পুলিশী নিরাপত্তা বাড়ানোর তৎপরতা চলেছে। জেলার বিভিন্ন প্রান্তে গঙ্গা ও প্রবাহিত নদীগুলিতে তর্পণ-এর আয়োজন চলছে। (ছবি:সংগৃহীত)

Related posts

Leave a Comment