সিরিজ প্রযোজনায় মহেন্দ্র সিংহ ধোনি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রযোজনায় মহেন্দ্র সিংহ ধোনি। সূত্রের খবর, প্রযোজনায় তাঁর সূচনা হয়েছিল গত বছরই। জানা গিয়েছে, এবার একটি সিরিজ প্রযোজনা করতে চলেছেন মহেন্দ্র সিংহ ধোনি। সূত্রের আরও খবর, তাঁর স্ত্রী সাক্ষী ধোনি এন্টারটেনমেন্ট-এর ম্যানেজিং ডিরেক্টর। এ বিষয়ে আরও জানা গিয়েছে, এক মাইথোলজিক্যাল সায়েন্স ফিকশনের মাধ্যমে প্রোডিউসর হিসেবে ফিরতে চলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক। উল্লেখ্য, ধোনির প্রথম প্রযোজনা ‘রোর অব দ্য লায়ন ডকু’ সিরিজটি তৈরি হয়েছিল চেন্নাই সুপার কিংস-এর আইপিএল-এ ফিরে আসাকে কেন্দ্র করে। ছবির এগজিকিউটিভ প্রোডিউসর ছিলেন কবীর খান।

