Makaut-5Education Others 

রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পরীক্ষা নির্বিঘ্নে। সূত্রের খবর, বাড়িতে দেড় ঘন্টা ধরে ক্যামেরার সামনে বসে পরীক্ষা দিলেন ১ লক্ষ ৪০ হাজার পরীক্ষার্থী। উল্লেখ করা যায়, প্রায় ১৬০০টি বিষয়ে মোট পেপারের সংখ্যা ৬ লক্ষেরও বেশি। এই বিশাল সংখ্যক সিমেস্টার পরীক্ষা পরিচালনা করল রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ম্যাকাউট) পরীক্ষা নিয়ামক বিভাগ। এক্ষেত্রে জানা গিয়েছে, ম্যাকাউটের অধীনস্থ কলেজগুলিতে পরীক্ষা চলে ১২ থেকে ২৬ মার্চ। প্রতিদিন স্নাতক ও স্নাতকোত্তরে ৪টি সিমেস্টারের পরীক্ষা হয়েছে। এ বিষয়ে আরও জানা যায়, করোনা আবহের জন্য এবছর সব ক্লাস হয় অনলাইনে। পরীক্ষা অনলাইনে আয়োজন করা রীতিমতো চ্যালেঞ্জ ছিল বলেই জানানো হয়েছে। ম্যাকাউট সূত্রে জানানো হয়েছে, ৯৯.৮ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। সব কলেজ যেভাবে সাহায্য করেছে, তাতে সন্তোষ প্রকাশ করলেন উপাচার্য।

Related posts

Leave a Comment