Makaut-9Education Others 

রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফি মকুবের সিদ্ধান্ত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউট-এর বিশেষ সিদ্ধান্ত। সূত্রের খবর, করোনা আক্রান্ত হয়ে কোনও পড়ুয়ার পরিবারের একমাত্র রোজগেরে সদস্য বাবা বা মা মারা গেলে সেই পড়ুয়ার সিমেস্টার ফি মকুবের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ওই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অধীনস্থ কলেজগুলিকে এই বিষয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে আরও জানা যায়, রেজিস্ট্রার পার্থপ্রতিম লাহিড়ীর স্বাক্ষরিত এক নির্দেশিকায় বলা হয়েছে, সংশ্লিষ্ট কারণে কোনও পড়ুয়া ফি মকুবের আবেদন করলে কলেজ কর্তৃপক্ষ তা জানাবেন বিশ্ববিদ্যালয়কে। উল্লেখ করা যায়, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বৈঠকে করোনা আবহে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ফি মকুবের প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়। এক্ষেত্রে উপাচার্যদের মতামতও চেয়েছেন শিক্ষামন্ত্রী।

Related posts

Leave a Comment