বিশ্ববিদ্যালয়ে হিন্দি ও বাংলায় রিপোর্ট পেশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এবার আবেদন করা যাবে হিন্দি ও বাংলায়। উল্লেখ করা যায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আবেদন হোক বা রেজিস্ট্রারের কাছে রিপোর্ট পেশ- পুরোটাই ইংরেজি ভাষায় লিখতে হয় বিশ্ববিদ্যালয়গুলিতে। রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে এই নিয়মই বলবৎ হয়ে আসছে। এবার সেই নিয়মে বদল। রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ম্যাকাউট) উপাচার্য সৈকত মৈত্র এ বিষয়ে জানিয়েছেন, বাংলা ভাষাতেও রিপোর্ট বা আবেদনপত্র লিখতে পারবেন। তবে মনের ভাব প্রকাশ যাতে ঠিক থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এ বিষয়ে আরও জানা গিয়েছে, ভুল ইংরেজি লেখার চেয়ে শুদ্ধ বাংলা লেখা অনেক ভাল। এক্ষেত্রে বলা হয়েছে, ভুল লেখার ফলে অনেক সময়ে বক্তব্যের অন্যরকম মানে হয়ে যায়। কেউ যদি হিন্দিতে স্বচ্ছন্দ হন, তাহলে তিনি হিন্দিতেও চিঠি লিখতে পারবেন বলে জানিয়েছেন উপাচার্য। উল্লেখ করা যায়, ম্যাকাউটের শিক্ষাকর্মীদের নিয়ে দু-দিনের কর্মশালার আয়োজন করা হয়েছে।

