Others 

রোমে আন্তর্জাতিক শান্তি সম্মেলনে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শান্তি ও সামাজিক ন্যায় বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রণ পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোমে আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে। সূত্রের খবর, ওই সম্মেলনে আমন্ত্রিত হয়েছেন পোপ ফ্রান্সিস, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল-সহ ইটালির শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা। এ বিষয়ে আরও জানা যায়, আমন্ত্রণপত্রে ‘কমুনিটা ডি সান্টিজিদিয়ো’-র সভাপতি সামাজিক ক্ষেত্রে এবং উন্নয়নে মমতার তৃণমূল সরকারের পদক্ষেপের উল্লেখ করা হয়েছে।

উল্লেখ করা যায়, আগামী ৬-৭ অক্টোবর ওই সম্মেলন হওয়ার কথা রয়েছে। ওই সময় রাজ্যে শারদীয় উৎসবের মরসুম রয়েছে। তবে মুখ্যমন্ত্রী রোম যাবেন কি না, তা চূড়ান্ত হয়নি। নবান্ন সূত্রের খবর। ‘কমুনিটা ডি সান্টিজিদিয়ো’ সংগঠনটি অনেক দেশে গরিব, দুঃস্থ, অসুস্থ ও ঘরছাড়া মানুষদের নিয়ে কাজ করে থাকে। উল্লেখ্য, দীর্ঘকাল ধরে সারা বিশ্বের ধর্মীয়, রাজনীতি ও সংস্কৃতি জগতের প্রতিনিধিদের নিয়ে শান্তি ও সামাজিক ন্যায় সম্মেলন করে চলেছে ওই সংগঠন।

Related posts

Leave a Comment