টিকাকরণের গতি বাড়াতে নির্দেশ মমতার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: টিকাকরণের গতি বাড়াতে নির্দেশ মমতার। নবান্ন থেকে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে সতর্কতা বজায় রাখার জন্য নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠক তিনি বলেছেন,”আমরা করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করলাম। আপাতত করোনা নিয়ন্ত্রণে রয়েছে। তবে সকলকে মাস্ক পরতে অনুরোধ করব। তবে এখনও ভয় পাওয়ার কোনও কারণ নেই। হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেনের পরিষেবা রয়েছে। তাই চিন্তা করার কিছু নেই।” রাজ্যে করোনার টিকাকরণের বিষয় নিয়ে তিনি আরও বলেন, “এখনও কয়েকটি জেলায় টিককারণের পরিমাণ কম রয়েছে”।
হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, মালদহ ও হাওড়া জেলায় প্রথম ডোজের পরিমাণ কম নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী । এছাড়া টিকার দ্বিতীয় ডোজ মালদহ, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, জলপাইগুড়ি ও ঝাড়গ্রাম জেলায় অত্যাধিক কম বলেও অসন্তোষ প্রকাশ করেন তিনি। জেলাগুলিতে টিকাকরণের ডোজ যথেষ্ট পরিমাণে হয়,তার দিকেও সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন নবান্ন থেকে।

