সেরা রেড বুলের চালক মার্ক ভারস্টাপেন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সেরা মার্ক ভারস্টাপেন। ফর্মুলা ওয়ান মেক্সিকো গ্রাঁ-প্রি রেসিংয়ে আবারও রেড বুলের চালক মার্ক ভারস্টাপেনের কাছে পরাজিত হলেন ৭ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও মার্সিডিজের চালক লুইস হ্যামিল্টন। এই জয়ের পর ১৯ পয়েন্টে এগিয়ে গিয়েছেন ডাচ চালক। উল্লেখ্য, এখনও ৪টি রেস বাকি রয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে ১ নম্বর চালক হিসেবেই বছর শেষ করবেন মার্ক ভারস্টাপেন।

