Mayanmar-1Others 

মায়ানমারে সেনা অভ্যুত্থান- বিক্ষোভ চরমে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মায়ানমারে আচমকা সেনা অভ্যুত্থান ঘটে। বিক্ষোভ প্রশমিত করতে সেনার গুলি ও রবার বুলেটের মুখে রুখে দাঁড়িয়ে গর্জে উঠে গণতন্ত্রকামীরাও। দু-পক্ষের সংঘাতে একাধিক প্রাণ যায়। এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৫৫০ জনে এসে দাঁড়িয়েছে। নিহতের তালিকায় রয়েছে ৪৬ শিশুও। এই তথ্য প্রকাশ করেছে মায়ানমারের এক মানবাধিকার সংগঠন। উল্লেখ করা যায়, বিরোধী আন্দোলন দমন করতে গোটা দেশে বেতার ইন্টারনেট পরিষেবায় কোপ বসিয়েছে জুন্টা।

এক্ষেত্রে আরও জানা গিয়েছে, সাংবাদিকের সঙ্গে কথা বলার ‘অপরাধে’ ৫ জনকে আটক করে সেনা। আন্দোলনকারীরাও থেমে নেই। বিভিন্ন জায়গায় রাস্তায় নেমে প্রতিবাদে সরব হয়েছেন তাঁরা। মনিওয়া শহরতলিতেও একই অবস্থা। জমায়েতে নির্বিচারে গুলি চালালে প্রাণ যায় ৩ জনের। একই ঘটনায় বাগো শহরে মৃত্যু হয় আরও ১ জনের। থেটন শহরেও প্রাণ যায়। স্থানীয় সূত্রে আরও জানা যায়, গুলি ছাড়াও স্টান গ্রেনেডও ছুড়েছে বাহিনী। সেনার বিরুদ্ধে সুর চড়ানোর অভিযোগে এই প্রথম মায়ানমারের সবচেয়ে পুরনো বিদ্রোহী গোষ্ঠী ক্যারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনএই)-এর উপরেও আকাশপথে হামলা চালিয়েছে বাহিনী। এই হানায় কমপক্ষে ২০ জন নিহত বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment