সেরা মেহুলি
মধ্যপ্রদেশে ভোপালের শুটিং রেঞ্জে ন্যাশনাল ট্রায়ালে মেহুলি ঘোষ বাছাই পর্বে দ্বিতীয় হয়ে ফাইনালের উঠেছিলেন। এরপর ফাইনালে প্রথমে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত মেহুলি প্রথম হন। ২৫১.৬ পয়েন্ট করেছেন তিনি। তাঁর থেকে মাত্র ০.১ পয়েন্ট পিছন থেকে দ্বিতীয় হয়েছেন শুটার অসি চৌসকে। প্যারিস অলিম্পিকে যাওয়ার জন্য এখনও লড়াই জারি রাখতে হবে মেহুলিকে। (ছবি:সংগৃহীত)

