মেট্রো কর্তৃপক্ষ বিশেষ মাস্ক ও হেলমেট কিনল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ময়দান স্টেশনে মেট্রোয় অগ্নিকান্ডের ঘটনার ফলে বড় ধরণের বিপত্তি ঘটেছিল। তার পরেও একাধিকবার মেট্রোয় আগুন লাগার ঘটনা ঘটে। পাশাপাশি কামরা থেকে ধোঁয়া বেরিয়ে আতঙ্কও ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। ভবিষ্যতে এমন ঘটনা সামলানর জন্য বিশেষ ধরণের মাস্ক এবং হেলমেট কিনল মেট্রো কর্তৃপক্ষ। সূত্রের খবর, বৈদুতিক শর্ট সার্কিট থেকে অনেক সময় আগুন লাগলে তীব্র ধোঁয়ার জন্য আগুনের উৎসে পৌঁছান যায় না। এই পরিস্তিতির কথা মাথায় রেখে ১০০ টি বিশেষ মাস্ক এবং হেলমেট কেনা হয়েছে। সুড়ঙ্গে, মেট্রো স্টেশনে বা কোনও বন্ধ জায়গায় আগুন লাগলে দেখা যায় যে আগুনের উৎসে পৌঁছে দ্রুত তা নিয়ন্ত্রণে আনতে বিশেষ সাহায্যের প্রয়োজন হয়ে পরে। সেক্ষেত্রে এই মাস্ক ও হেলমেট বিশেষভাবে দরকারে আসবে বলে জানান মেট্রো কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, যার ফলে যাত্রীদের উদ্ধার করাও সহজ হবে।
মেট্রো কর্তৃপক্ষের আরও দাবি, কামরার নীচে বা অন্য কোনও সংকৃর্ণ পরিষরে আগুন লাগলে আলো বসানো যায় এই বিশেষ হেলমেট কাজে আসবে। ধোঁয়ায় মিশে থাকা বিভিন্ন গ্যাস থেকে সুরক্ষা দেবে এই নতুন ধারণের মাস্ক। এ ছাড়া বিভিন্ন মেট্রো স্টেশন এবং ট্রেনের কামরায় ব্যবহারের জন্য ৫০০ টি অগ্নি-নির্বাপন যন্ত্র কেনা হয়েছে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। দুবছর আগে, ২০১৮ সালের ডিসেম্বর মাসের শেষে ময়দান স্টেশনে একটি এসি রেকের নীচে থার্ড রেলে আগুন লাগে। চরম আতঙ্ক ছড়ায় কামরায় আটকে পড়া যাত্রীদের মধ্যে। হুড়োহুড়ি করে বেরোতে গিয়ে আহত হন অনেকে। ওই ঘটনার পরেই অগ্নি-সুরক্ষার উপরে বিশেষ জোর দেন মেট্রো কতৃপক্ষ। মেট্রো সূত্রের খবর, ২৪টি স্টেশনের কর্মীদের মধ্যে থেকে বাছাই করে ২০০ জনেরও বেশি কর্মীকে দমকল দফতরের ব্যাবস্থাপনায় বিশেষ প্রশিক্ষন দেওয়া হবে। বেহালায় দমকলের ট্রেনিং স্কুলে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

