metroOthers 

আগামী ৮ সেপ্টেম্বর মেট্রো রেল চালুর সম্ভাবনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গতকাল লকডাউন পর্বেই রাজ্য সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ৭, ১১ ও ১২ সেপ্টেম্বর রাজ্যে সর্বাধিক লকডাউন হবে। অন্যদিকে কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হবে ৮ সেপ্টেম্বর। ওই সরকারি বিজ্ঞাপ্তিতে আরও জানানো হয়েছ, কেন্দ্রের গাইডলাইন অনুযায়ী রাজ্যে লকডাউন করা হবে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার আনলক-৪ নিয়ে বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কেন্দ্রের অনুমতি ভিন্ন কোনও রাজ্য সরকার লকডাউন ঘোষণা করতে পারবে না। এ প্রসঙ্গে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানান, রাজ্য সরকার বিধি মেনেই লকডাউনের সিদ্ধান্ত বহাল রাখছে।

নবান্নে জারি হওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, কন্টেনমেন্ট জোনের বাইরে যা ছাড় রয়েছে, তা বলবৎ থাকবে। পাশাপাশি লকডাউনের দিনে পরিবহন, বিমান ও যাত্রীবাহী ট্রেন চলাচল করবে না। কেবলমাত্র স্বাস্থ্য বিষয়ক জরুরি পরিষেবাগুলি চালু থাকবে। তাছাড়া পণ্যবাহী যানবাহন চলাচল করতে পারবে।

অন্যদিকে স্কুল, কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, প্রশিক্ষণকেন্দ্র, সিনেমা হল, থিয়েটার, বিনোদন পার্ক, সুইমিংপুল আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখার কথা বলা হয়েছে। আবার সব ধরণের ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সমাবেশের ক্ষেত্রে সর্বাধিক ১০০ জন উপস্থিত থাকতে পারবেন।

করোনা আবহে প্লাটফর্মের ভিড় ঠেকানোর জন্য ও ট্রেনের মধ্যে নিরাপদ দূরত্ববিধি বজায় রাখার জন্য স্টেশনগুলিতে প্রবেশের পূর্বে যাত্রীদের গতিবিধি নিয়ন্ত্রণের কথা ভাবছে কলকাতা মেট্রো রেল। কলকাতা মেট্রোর পক্ষ থেকে জানা গিয়েছে, ৮ সেপ্টেম্বর কলকাতা মেট্রো চালু হতে পারে বলে রাজ্য সরকার অনুমতি দিয়েছে।

Related posts

Leave a Comment