BeekeepingLifestyle Others 

পরিযায়ীদের মৌমাছি প্রতিপালন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র পরিযায়ী শ্রমিকদের মৌমাছি প্রতিপালনে কাজে লাগাতে চাইছে। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার গরিব কল্যাণ রোজকার অভিযান কর্মসূচির আওতায় থাকা পরিযায়ী শ্রমিকদের নিয়েই এই উদ্যোগ নিতে চলেছে। এক্ষেত্রে জানা গিয়েছে, স্বাভাবিকভাবেই বাংলার পরিযায়ী শ্রমিকেরা বঞ্চিত হবেন। কারণ, পশ্চিমবঙ্গের কোনও নাম নেই কেন্দ্রীয় সকারের গরিব কল্যাণ রোজগার অভিযান কর্মসূচিতে। কেন্দ্রীয় সরকারের ওই কর্মসূচির তালিকায় রয়েছে – বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড এবং ওড়িশা। এই ৬টি রাজ্যের মোট ১১৬টি জেলা রয়েছে।
সূত্রের আরও খবর, অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি শিল্পমন্ত্রক মৌমাছি প্রতিপালনের লক্ষ্যে সারা দেশে ১০টি ‘হানি-ক্লাষ্টার’ গঠনেরও উদ্যোগ নেওয়া হচ্ছে। অন্যদিকে এমএসএমই মন্ত্রক ২০২০-২১সালের আর্থিক বছরের অ্যাকশন প্ল্যান তৈরি করেছে।

Related posts

Leave a Comment