mograBreaking News Others 

একঝাঁক শিশুমুখে হাসি ফোটানোর প্রয়াস মগরা ম্যারিনারসের

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি, হুগলি: “গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেয়”- স্বামী বিবেকানন্দের এই অমোঘ উক্তিটির যথার্থতা অনুভূত হল গতকাল ‘মগরা ম্যারিনারস’-এর একটি মানবিক উদ্যোগের মধ্যে দিয়ে। জানা গিয়েছে, জাতীয় ক্লাব মোহনবাগান প্রেমি একঝাঁক বিভিন্ন বয়সের মানুষজনকে নিয়ে গঠিত সংগঠন ‘মগরা ম্যারিনারস’। তাঁরা বিভিন্ন পেশার মানুষজন হলেও, তাঁদের একটাই পরিচয়, তাঁরা ফুটবল প্রেমি, মোহনবাগান প্রেমি।

তাদের আবেগের বহিঃপ্রকাশ “মোদের রক্তে মোহনবাগান”। এই সংস্থাটিই গতকাল মগরার বুকে স্পোর্টসম্যান স্পিরিটের অনবদ্য একটি নিদর্শন স্থাপন করল। সূত্রের খবর, আসন্ন শারোদৎসবের কথা মাথায় রেখে তারা ডঃ বি আর আম্বেদকর সেবা সমিতি অনাথ আশ্রমের ৬০ জন অনাথ শিশুর হাতে নতুন পোশাক তুলে দিল সংগঠনটি। আরও জানা গিয়েছে, পরবর্তিতে তাঁরা মগরা স্টেশন রোডের প্রায় ৪০ জন পরিবেশ বন্ধুদের হাতেও পুজোর নতুন পোশাক তুলে দেয়।

সূত্রের আরও খবর, অতিমারির প্রকোপে ঘরবন্দি শিশু এবং অর্থনৈতিক অনিশ্চয়তায় ভোগা প্রান্তিক মানুষগুলোর মুখে এই শারদোৎসবের প্রাক্কালে এক চিলতে হাসি ফোটাতে ‘মগরা ম্যারিনারস”- এর সদস্যরা বেশ কিছুদিন আগে থেকেই এই পোশাক বিতরণ কর্মসূচির প্রস্তুতি শুরু করে দিয়েছিল। সংস্থার প্রত্যেকে নিজেরাই সামর্থ্যমতো অর্থ সংগ্রহ করে ঝাঁপিয়ে পড়েছিল এই উদ্যোগকে সফল করতে।

সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, গতকাল বিকাল ৩টে নাগাদ তাঁরা শিশুদের পুজোর পোশাক ও উপহার নিয়ে হাজির হয়ে যায় ডঃ বি আর আম্বেদকর সেবা সমিতির অনাথ আশ্রমে। সেখানে শিশুদের মধ্যে প্রবল উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। একে একে প্রত্যেক শিশুর হাতেই তাঁরা পুজোর নতুন পোশাক ও চকলেট তুলে দেন। পাশাপাশি সংস্থার কর্মকর্তারা এই সমস্ত শিশুদের সমস্তরকম প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন।

এরপর মগরা স্টেশন রোডে আরেকটি ছোটো অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখান থেকে ৪০ জন পরিবেশ বন্ধুর হাতে পুজোর নতুন শাড়ি তুলে দেওয়া হয়। এই কোভিড পরিস্থিতিতে পরিবেশে নির্মল রাখতে এই পরিবেশ বন্ধুদের অবদানের কথা এই অনুষ্ঠানে স্মরণ করা হয় বলেও জানা গিয়েছে।

Related posts

Leave a Comment