দক্ষিণ কোরিয়ার নির্বাচনে আবারও জয় মুনের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আবারও দক্ষিণ কোরিয়ার সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হল সে দেশের শাসক দল। বিশেষজ্ঞ রাজনীতিবিদরা মনে করছেন, COVID-19 সংক্রমণের বিরুদ্ধে লড়াই করাটা প্রেসিডেন্ট মুন জায়ে ইনের দলের জয়লাভের পথ মসৃণ করেছে।মুনের সরকার মারণ ভাইরাসের বিরুদ্ধে কয়েক সপ্তাহ জটিল পরিস্থিতির মোকাবিলাও করেছে।এতেই সাফল্য এসেছে মুনের ডেমোক্র্যাটিক দলের। সোলের সাধারণ মানুষ পরস্পর দূরত্ব বজায় রেখে এই নির্বাচনে অংশ নিয়েছিল।পার্লামেন্টের ৩০০ আসনের মধ্যে ১৮০টি আসন পেয়েছে মুনের ডেমোক্র্যাটিক দল। সে দেশের রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ এই ঘটনা।

