Moulali Yubo KendraEducation Others 

পড়ুয়াদের স্কুলে ফেরানোর তাগিদে কর্মশালা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পড়ুয়াদের স্কুলে ফেরাতে কর্মশালা। সূত্রের খবর, করোনা আবহে স্কুলে পড়াশুনা বিঘ্ন ঘটেছে। এখনও পড়াশুনা স্বাভাবিক অবস্থায় আসেনি। এই অবস্থায় করোনা আবহে কীভাবে স্কুল পড়ুয়াদের আবারও পড়াশোনার মধ্যে ফেরানো যায়, তা নিয়ে রাজ্যের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের সংগঠন ‘স্টেট ফোরাম অব হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস’ একটি কর্মশালা করেছে মৌলালি যুবকেন্দ্রের স্বামী বিবেকানন্দ প্রেক্ষাগৃহে।

সূত্রের আরও খবর, ইন্টারন্যাশনাল জাস্টিস মিশনের সহায়তায় আয়োজিত ওই কর্মশালায় অংশগ্রহণ করেন রাজ্যের ২৩টি জেলার প্রায় ৩০০ জন প্রধান শিক্ষক-শিক্ষিকারা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা পরিস্থিতিতে দীর্ঘ প্রায় ১১ মাস স্কুল বন্ধ থাকায় মানুষের অর্থনৈতিক সঙ্কট তৈরি হয়েছে। এই সময় বেড়েছে স্কুলছুট পড়ুয়ার সংখ্যা। এক্ষেত্রে পাল্লা দিয়ে বেড়েছে শিশুশ্রম, বাল্যবিবাহ এবং নারী পাচারও।

Related posts

Leave a Comment