সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে-র জন্মদিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আজকের দিনে প্রখ্যাত সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৩৩ সালের ৮সেপ্টেম্বর তাঁর জন্ম। সঙ্গীতময় জীবনে অজস্র গান গেয়েছেন তিনি। ১৯৪৩ সালে তাঁর সঙ্গীত-জীবনের শুরু। ১২ হাজারেরও বেশি গান গেয়েছেন এই জনপ্রিয় সঙ্গীত শিল্পী। পাশাপাশি বহু ভাষায় গান গেয়েছেন তিনি। গানের প্রতিভার স্বীকৃতি স্বরূপ ২০০০ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পান। ২০১৮ সালে “পদ্মবিভূষণ” সম্মানে সম্মানিত হয়েছেন তিনি। তাঁর জন্মদিবসে আমাদের স্মরণ ও শ্রদ্ধা।

