৩১ অ্যাটেন্ড্যান্ট নিচ্ছে ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেড
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অ্যাটেন্ড্যান্ট গ্রেড-ওয়ান (মেকানিক্যাল), অ্যাটেন্ড্যান্ট গ্রেড-ওয়ান (ইলেক্ট্রিক্যাল) এবং অ্যাটেন্ড্যান্ট গ্রেড-ওয়ান (ইনস্ট্রুমেন্টেশন) পদে ৩১ আইটিআই হোল্ডারকে নিচ্ছে ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেড। এই নিয়োগ হবে কেবলমাত্র রামগুন্ডম ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেডে। কাজ করতে হতে পারে দেশের যে কোনও অংশে।
অ্যাটেন্ড্যান্ট গ্রেড-ওয়ান (মেকানিক্যাল): শূন্যপদ ১১টি। নিয়োগ হবে ফিটার, ডিজেল মেকানিক এবং মেকানিক রিপেয়ার অ্যান্ড মেন্টেন্যান্স অফ হেভি ভেহিকল ডিসিপ্লিনে।
অ্যাটেন্ড্যান্ট গ্রেড-ওয়ান (ইলেক্ট্রিক্যাল): শূন্যপদ ১২টি। নিয়োগ হবে ইলেক্ট্রিশিয়ান ডিসিপ্লিনে।
অ্যাটেন্ড্যান্ট গ্রেড-ওয়ান (ইনস্ট্রুমেন্টাল): শূন্যপদ ৮টি। নিয়োগ হবে ইলেক্ট্রনিক্স মেকানিক এবং ইনস্ট্রুমেন্টেশন মেকানিক ডিসিপ্লিনে।
মাধ্যমিক/ সমতুল পাশ এবং সঙ্গে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের আইটিআই সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারবেন। ৩টি পদের ক্ষেত্রেই ৩০-১১-২০২০ তারকিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। ওই ৩টি পদের মাইনে ২১,৫০০ – ৫২,০০০ টাকা। বেসিক পে ২১,৫০০ টাকা।
প্রার্থিবাছাই হবে অনলাইন টেস্ট এবং স্কিল (ট্রেড) টেস্টের মাধ্যমে। অনলাইন পরীক্ষায় ওয়েটেজ ৮০ শতাংশ এবং স্কিল টেস্টে ওয়েটেজ ২০ শতাংশ।
ফি বাবদ দিতে হবে২০০ টাকা। সঙ্গে ব্যাঙ্ক চার্জ অতিরিক্ত। ফি দেবেন কেবলমাত্র অনলাইনে ইন্টারনেট ব্যাঙ্কিং/ ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ডের মাধ্যমে।
দরখাস্ত করবেন অনলাইনে, ১২ জানুয়ারি, ২০২১ তারিখ বিকেল সাড়ে ৫টার মধ্যে। একটিমাত্র ডিসিপ্লিনে আবেদন করবেন। বিজ্ঞপ্তি নং 02(RFCL)/2020. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

