NHBOthers 

১৬ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে ন্যাশনাল হাইজিং ব্যাঙ্ক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (স্কেল-ওয়ান) পদে ১৬ জনকে নিচ্ছে ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক। যোগ্য ভারতীয় মহিলা, পুরুষ প্রার্থীরা নীচের মতো অন্যান্য যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন। আবেদন করতে হবে অনলাইনে।

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (স্কেল-ওয়ান): শূন্যপদ ১৬টি (সাধাঃ ৬, তঃজাঃ ৪, ওবিসি ৩, আর্থিকভাবে দুর্বল ৩ এবং এসবের মধ্যে থেকে শ্রবণ প্রতিবন্ধী ১)। অন্তত ৬০ (তফশিলি বা প্রতিবন্ধী হলে অন্তত ৫৫) শতাংশ নম্বর নিয়ে যে কোনও শাখার পুরো সময়ের ব্যাচেলর ডিগ্রিধারীরা অথবা অন্তত ৫৫ (তফশিলি বা প্রতিবন্ধী হলে অন্তত ৫০) শতাংশ নম্বর নিয়ে যে কোানও শাখার পুরো সময়ের মাস্টার ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট/ সিএমএ/ কোম্পানি সেক্রেটারি পাশ প্রার্থীরাও আবেদন করতে পারেন।

সব শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেই ১-৮-২০২০তারিখের মধ্যে পাওয়া বৈধ মার্কশিট/ ডিগ্রি সার্টিফিকেট/ প্রোফেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট থাকতে হবে এবং গ্র্যাজুয়েশন/ পোস্ট গ্র্যাজুয়েশন/ প্রোফেশনাল কোয়ালিফিকেশনের মার্কশিটে নম্বরের শতকরা হারের উল্লেখ থাকতে হবে।

১-৮-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। কাজেই জন্ম হতে হবে ২-৮-১৯৯০ থেকে ১-৮১৯৯৯ তারিখের মধ্যে। তফশিলিরা ৫ (প্রতিবন্ধী হলে ১৫), ওবিসিরা ৩ (প্রতিবন্ধী হলে ১৩), সাধারণ শ্রেণির শারীরিক প্রতিরা ১০ বছর এবং প্রাক্তন সমরকর্মীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন।বেসিক পে ২৩,৭০০ টাকা। মাইনে ২৩,৭০০ – ৪২,০২০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা। শুরুতে সবিমিলিয়ে প্রায় ৪৮,৩৩০ টাকা।

দৃষ্টি প্রতিবন্ধীরা এবং প্রতিকূলতার কারণে যাঁদের লেখার গতি অত্যন্ত কম তাঁরা স্ক্রাইব নিতে পারবেন। আর্থিকভাবে দুর্বল প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষের থেকে নেওয়া ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট দিতে হবে। এদুটি বিষয়ে বিস্তারিত তথ্য পাবেন বিজ্ঞপ্তিতে।

প্রার্থিবাছাই হবে দুই ধাপে। অনলাইন লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ। লিখিত পরীক্ষায় থাকবে ২০০ নম্বরের অবজেক্টিভ টাইপ এবং ২৫ নম্বরের ডেসক্রিপটিভ টাইপ টেস্ট। অবজেক্টিভ টাইপ টেস্টে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপ্টিটিউড (৪৫ প্রশ্ন, ৬০ নম্বর) (সময় পাবেন ৬০ মিনিট), জেনারেল অ্যাওয়্যারনেস (ইকনমি অ্যন্ড ব্যাঙ্কিংয়ে বিশেষ গুরুত্ব) অ্যান্ড কম্পিউটার নলেজ (৫০ প্রশ্ন, ৫০ নম্বর) (সময় পাবেন ৪০ মিনিট) , ইংলিশ ল্যাঙ্গোয়েজ (২৫ প্রশ্ন, ৩০ নম্বর) (সময় পাবেন ৩৫ মিনিট), কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (ডেটা অ্যানালিসিস ও ইন্টারপ্রিটেশনে জোর থাকবে) (৩৫ প্রশ্ন, ৬০ নম্বর) (সময় পাবেন ৪৫ মিনিট) বিষয়ে প্রশ্ন থাকবে। ইংলিশ ল্যাঙ্গোয়েজ ছাড়া বাকি সব প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দিতে। ডেসক্রিপটিভ টাইপ টেস্টে থাকবে চিঠি এবং রচনা লেখা (২টি প্রশ্ন, ২৫ নম্বর) (সময় পাবেন ৩০ মিনিট) (প্রশ্ন হবে ইংরেজিতে)। অবজেক্টিভ টেস্টে প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে প্রশ্নটির জন্য বরাদ্দ নম্বরের এক-চতুর্থাংশ নম্বর।

অনলাইন পরীক্ষা হতে পারে অক্টোবর/ নভেম্বর মাসে। পরীক্ষা হবে কলকাতা/ গ্রেটার কলকাতা, গুয়াহাটি, ভূবনেশ্বর, পাটনা, রাঁচি-সহ দেশের অন্যান্য রাজ্য মিলিয়ে মোট ২০টি কেন্দ্রে। অনলাইন পরীক্ষার ই-কললেটর ডাউনলোড করা যাবে পরীক্ষার ১০ দিন আগে। পরীক্ষার ফল প্রকাশিত হতে পারে নভেম্বর/ ডিসেম্বর মাসে। ইন্টারভিউ হতে পারে আগামী বছরের জানুয়ারি/ ফেব্রুয়ারি মাসে। এর কললেটার ডাউনলোড করতে পারবেন জানুয়ারি/ ফেব্রুয়ারি মাসে। চূড়ান্ত ফলাফল প্রকাশিত হতে পারে আগামী বছরের ফেব্রুয়ারি/ মার্চ মাসে।

ব্যাঙ্ক প্রয়োজনে পরীক্ষার কাঠামো পরিবর্তন করতে পারে। সে সম্পর্কে জানানো হবে ওয়েবসাইটে। পরীক্ষার অন্যান্য তথ্য পাবেন ইনফর্মেশন হ্যান্ডআউটে। এটি ডাউনেলাড করে নিতে পারবেন ই-কললেটার ডাউনলোড করার সময়ে। পরীক্ষার সময় সঙ্গে নিয়ে যেতে হবে তারিখ এবং পরীক্ষার সেশন উল্লিখিত বৈধ ই-কললেটার, (ই-কললেটার/ আবেদনপত্রে উল্লিখিত নামের) মূল সচিত্র পরিচয়পত্র এবং তার জেরক্স।

দরখাস্তের ফি এবং ইন্টিমেশন চার্জ বাবদ দিতে হবে ৮৫০ (তফশিলি বা শারীরিক প্রতিবন্ধী হলে কেবল ইন্টিমেশন চার্জ ১৭৫) টাকা। দরখাস্ত রেজিস্ট্রেশন করবেন অনলাইনে ১৮ সেপ্টেম্বরের মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন বিজ্ঞপ্তিতে (পিডিএফ)।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন || রেজিস্ট্রেশন || লগইন ||

Related posts

Leave a Comment